মালদা: জলে ডুবে মৃত্যুর ১৬ ঘন্টা পর উদ্ধার হল এক স্কুল ছাত্রীর দেহ। রবিবার বিকাল ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ও কালিয়াচক ২ ব্লকের সীমান্তবর্তী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন চার কিশোর-কিশোরী নদীর তীরে ঘাস সংগ্রহ করতে গিয়েছিল। সাট্টারি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী নাজিদা পারভিন (১৫) ঘাস কাটতে গিয়ে হঠাতই পা পিছলে জলে পড়ে যায়। মুহূর্তেই নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় ওই ছাত্রী। তার বাড়ি ইংরেজবাজার থানার সাট্টারির মোমিনপাড়া গ্রামে। তার বাবা আলিম মোমিন শ্রমিকের কাজ করেন। ঘটনার খবর পেয়ে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। গতকাল রাত ১২ টা পর্যন্ত খোজ চালিয়ে সন্ধান মিলেনি ওই কিশোরীর। আজ ফের খোঁজ শুরু করা হয় সকাল ৯ টা নাগাদ । নদী থেকে উদ্ধার হয় ওই কিশোরীর মৃতদেহ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।
২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 






















