২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

শিক্ষক দিবস উদযাপন করলো এবিটিএ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর……নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে পালিত হলো শিক্ষক দিবস। এই উপলক্ষ্যে এদিন এবিটিএ-এর মেদিনীপুর শহর মহাকুমা শাখার উদ্যোগে সংগঠনের জেলা দপ্তর গোলোকপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের সংবর্ধনা জানানো হয়। সভার শুরুতে ড.রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন বর্ষীয়ান শিক্ষক কালীপদ মান্না।

উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, প্রাক্তন জেলা সম্পাদক অশোক ঘোষ, মহকুমা সম্পাদক জগন্নাথ খান, মহকুমা সভাপতি সবিতা মান্না প্রমুখ। এদিনের অনুষ্ঠানে শতাধিক শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী উপস্থিত ছিলেন।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শিক্ষক দিবস উদযাপন করলো এবিটিএ

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২১, সোমবার