সেখ সামসুদ্দিন, ২৫ জানুয়ারিঃ কলকাতা প্রচেষ্টা ফাউন্ডেশনের সহযোগিতায় আই কিউ এ সি মেমারি কলেজের ব্যবস্থাপনায় উইমেন প্রোটেকশন (নারী সুরক্ষা) বিষয়ক একটি সেমিনার আয়োজিত হয়। এই প্রোগ্রামের কো-অর্ডিনেটর ছিলেন সাংবাদিক সেখ সামসুদ্দিন। সেমিনারে উপস্থিত ছিলেন মেমারি কলেজের পরিচালন সভাপতি তথা বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশীষ চক্রবর্তী, আই কিউ এ সি দায়িত্ব প্রাপ্ত অধ্যাপক অনুপম গড়াই, প্রধান অতিথি কলকাতা হাইকোর্টের আইনজীবী মাসুদ করিম সহ প্রচেষ্টা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, কলেজের অধ্যাপক অধ্যাপিকা, ননটিচিং স্টাফ সহ ছাত্রছাত্রীবৃন্দ। কলেজের সঙ্গীত বিভাগের ছাত্রছাত্রীবৃন্দের উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সেমিনারের সূচনা হয়। প্রশ্নোত্তরে সেমিনারটি মনোজ্ঞ হয়ে ওঠে। সেমিনারে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, মহিলাদের দ্বারা মহিলা নির্যাতিত ইত্যাদি ছাত্রীদের বুদ্ধিদীপ্ত প্রশ্নোত্তরে অংশগ্রহণে সেমিনারটি অন্য মাত্রা পায়।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




















