১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

আবারও ডাকাতি চাল বানচাল করল মোথাবাড়ি থানার পুলিশ

মালদা: আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করে জেলা আদালতে পেশ করল মোথাবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রের খবর মারফত মোথাবাড়ি পুরাতন বাজার সংলগ্ন একটি ফাঁকা মাঠ থেকে ওই দুই দুষ্কৃতী গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ। প্রাথমিক তদন্ত চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড কার্তুজ , একটি লোহার রড ও একটি লোহার হাসুয়া।
পুলিশ জানিয়েছে যে, ওই এলাকার স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় কে বা কারো অসৎ কাজ করার উদ্দেশ্যে সন্দেহজনকভাবে এক জায়গায় জড়ো হয়েছে , সেই খবর শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় মোথাবাড়ি থানার পুলিশ এবং দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হলেও তিন – চার জন পুলিশ বাহিনী কে দেখে পালিয়ে যায়। বাকি ধৃত দুই যুবক কে গ্রেফতার করে মোথাবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ।

ধৃতদের নাম লিয়াকৎ আলী ও রয়েল সেখ দুজনের মধ্যে একজনের বাড়ি বনকুল ও অপরজনের বাড়ি জহরদি টোলা এলাকায়। দুজনে মোথাবাড়ি থানার অন্তর্গত এলাকার বাসিন্দা।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আবারও ডাকাতি চাল বানচাল করল মোথাবাড়ি থানার পুলিশ

আপডেট : ৪ এপ্রিল ২০২২, সোমবার