২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামীদিনে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা অভিষেকের

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কম্পানির নামে কলকাতায় ২৪টা সম্পত্তি” এই তথ্য সামনে আসতেই বিপাকে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিষদীয় দলের সদস্যদের নিয়ে বৈঠক করছেন, সেই খবর আগেই মিলেছিল। শোনা গিয়েছিল থাকতে পারেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দিনের শেষে বিজেপির বঙ্গ উত্থানের মধ্যেই দলের শীর্ষ মহল থেকে কী বার্তা আসে, সেদিকে নজর ছিল রাজনীতির কারবারিদের।

বিকেল ঘনিয়ে সন্ধ্যা হতেই সবটা পরিষ্কার। অবৈধ নির্মাণ নিয়ে কলকাতা পুরনিগমের নোটিস ইস্যুতে মুখও খুললেন দলের সেনাপতি। তাঁর সাফ কথা, এসব করে তাঁর মাথা নত করা যাবে না। বৈঠকে অভিষেককে পুরসভার নোটিসের প্রসঙ্গ যেমন উঠল, তেমনই উঠেছে ‘খেলার মাঠ ছেড়ে’ চম্পট দেওয়া জাহাঙ্গিরকে নিয়েও। সূত্রের খবর, বৈঠকেই রীতিমতো ক্ষোভের সঙ্গেই অভিষেক বলেন, “আমার বাড়িতে নোটিস পাঠিয়েছে। এসব করে আমার মাথা নত করা যাবে না। বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।” মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, “আগামী দিনে কেন্দ্রে বিজেপি থাকবে না। বিজেপি ক্ষমতা থেকে সরে যাবে।”

প্রসঙ্গত, ইতিমধ্যেই কলকাতা পুরনিগমের স্ক্যানারে চলে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সম্পত্তি। কয়েকদিন আগেই অভিষেকের বাড়িতে ইন্সপেকশনে গিয়েছিলেন। সূত্রের খবর, সেই সময়েই তাঁরা হরিশ মুখার্জি রোডে ‘শান্তিনিকেতন’ ও তাঁর কালীঘাটের বাড়িতে বেশ কিছু অবৈধ নির্মাণের খোঁজ পান। ইতিমধ্যেই নোটিস পাঠিয়ে ওই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে।  যদিও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্যুতে আমাকে কিছু জানানো হয়নি। যদিও বিল্ডিং বিভাগ কী সিদ্ধান্ত নেবে, কোন বেআইনি বাড়ি ভাঙবে, সেটা মেয়র স্থির করে না। পুরসভার কমিশনার পদাধিকার বলে এটা করতে পারেন।”

সর্বাধিক পাঠিত

জনকল্যাণমূলক প্রকল্পের শতভাগ বাস্তবায়নে বীরভূমের খয়রাশোলে মেগা পর্যালোচনা বৈঠকে বিধায়ক সহ আধিকারিকেরা –

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আগামীদিনে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা অভিষেকের

আপডেট : ২০ মে ২০২৬, বুধবার