৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩
৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩

আবারও গলসিতে উদ্ধার সাতটি তাজা বোম

আজিজুর রহমান,গলসি : গলসির ১ নং ব্লকের রাইপুর পুল থেকে সোদপুর যাবার রাস্তায় মিললো সাতটি তাজা বোমা। এমন ঘটনার জেরে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে, রণডিহা মান ক্যানলের বাধে একটি বস্তায় ওই সাতটি তাজা বোমা উদ্ধার হয়। রাইপুর থেকে বামুনারা হয়ে সোদপুর যাবার পথে দরুনা পুলের নিকট একটি বস্তা পরে থাকতে দেখা যায়। খবর পেয়ে এলাকা ঘিরে রাখে পুলিশ। খবর যায় সিআইডি বোম ডিস্পোজাল স্কয়ারে। দুপুরে সিআইডি বোম ডিস্পোজাল স্কয়ার এর প্রতিনিধিদল সেগুলিকে নিস্ক্রিয় করে। বোমাভর্তি বস্তাটি কিভাবে ওই জায়গায় এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে গত ৯ ই ফেব্রুয়ারী ওই ক্যানালের বাঁধে পোতনা গ্রামের মোড়ের কাছে একটি ঘি এর জারে উদ্ধার হয় বোমা। সেগুলিও উদ্ধার করে নিস্ক্রিয় করেছিল সিআইডি বোম ডিস্পোজাল স্কয়ার। এলাকায় বারবার বোমা উদ্ধার হওয়ার ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয়রা।

সর্বাধিক পাঠিত

টলিউডে অযোগ্যদের দিন শেষ, যোগ্যরাই স্থান পাবে, বললেন রুদ্রনীল

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আবারও গলসিতে উদ্ধার সাতটি তাজা বোম

আপডেট : ৬ মার্চ ২০২৪, বুধবার