নিজস্ব প্রতিবেদক:- মামার বাড়ি বেড়াতে এসে ঠাকুর বিসর্জন দিতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক যুবক। পুজো উপলক্ষে মামার বাড়ি বেড়াতে এসেছিল সে। ঠাকুর বিসর্জন দিতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে। শীতলা ঠাকুরের পুজো ছিল। সেই পুজো উপলক্ষেই ওই যুবক এসেছিল মামার বাড়িতে। পুজো শেষে গঙ্গায় বিসর্জনের জন্য যায় সবাই। সেখানেই ঠাকুর বিসর্জন দিতে গিয়ে জলে নামে সে। একটি ডুব দেওয়ার পরে পরের দুটি দেওয়ার সাথে সাথে বাড়ির লোকেরা তাকে আর খুঁজে পায় না। অনেক খোঁজা খুঁজির পর অবশেষে ফোন করা হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলার প্রতিনিধি দল আসে।জানা যায়, মামার বাড়িতে শীতলা পুজো উপলক্ষে বালুরঘাট থেকে প্রফুল্ল নগর বেড়াতে আসে এক যুবক। ওই যুবকের নাম দ্বীপ দে, বয়স আনুমানিক ১৮ বছর। এদিন শীতলা ঠাকুর নিয়ে শান্তিপুর ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে বিসর্জন দিতে আসে। অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে ওই যুবক গঙ্গায় স্নান করতে নামে। হঠাৎ ওই যুবক গঙ্গা থেকে নিখোঁজ হয়ে যায়। এরপরই পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশিরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। খবর দেওয়া হই বিপর্যয় মোকাবিলা দফতরকে। তাদের তত্ত্বাবধানেই বর্তমানে গঙ্গায় ওই যুবকের দেহ খোঁজার উদ্দেশ্যে ডুবুরি নামানোর ব্যবস্থা চলছে। ঘটনা ঘিরে রীতিমতো শোকের ছায়া নেমে আসে গোটা পরিবার এবং এলাকায়।
১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৫ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 
















