২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

চুরির অভিযোগে এক নাবালককে ন্যাড়া করে পিটিয়ে, মুখে বিষ ঢেলে দিয়ে খুন!

নিজস্ব সংবাদদাতা : চুরির অভিযোগে এক নাবালককে ন্যাড়া করে পিটিয়ে, মুখে বিষ ঢেলে দিয়ে খুন করার অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ মোট ৫ জনকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর  জেলার সবং-এ।

ফের সন্দেহের সংক্রমণ। চোর সন্দেহে ফের গণধোলাই! মৃত্যু হল এক নাবালকের! ফের প্রকাশ্যে এল আইন হাতে তুলে নেওয়ার ঘটনা! গ্রেফতার করা হল তৃণমূল (TMC) কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ ৫ জনকে!ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের ৩ নং ডাডরা গ্রাম পঞ্চায়েতের বড়চাহারা এলাকায়।

অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় এলাকার একটি বাড়িতে চুরি হয়। চোর অপবাদ দেওয়া হয় ওই নাবালককে। পরিবারের দাবি, নাবালককে ধরে নিয়ে গিয়ে ন্যাড়া করে বেধড়ক মারধর করা হয়৷ পাশাপাশি, তার মুখে ঢেলে দেওয়া হয় বিষ। পরের দিন বাড়ির সামনে থেকে নাবালকের মৃতদেহ উদ্ধার করে সবং থানার পুলিশ। সবাই মিলে ন্যাড়া করে মারধরে করে। মুখে বিষ ঢেলে দেয়।

ঘটনার পর মৃত নাবালকের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযুক্ত করা হয় তৃণমূল পরিচালিত ৩ নং ডাডরা গ্রাম পঞ্চায়েতের সদস্য মনোরঞ্জন মাল সহ কয়েকজনকে। বৃহস্পতিবার পঞ্চায়েত সদস্য সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ ৫ । পঞ্চায়েত সদস্য সহ ধৃত ২ জনকে পুলিশ হেফাজত ও বাকিদের জেল হেফাজতে

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চুরির অভিযোগে এক নাবালককে ন্যাড়া করে পিটিয়ে, মুখে বিষ ঢেলে দিয়ে খুন!

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার