১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

অবৈধ নেশার ইনজেকশন সহ শিলিগুড়িতে গ্রেফতার এক দম্পতি

নিজস্ব সংবাদদাতা: অবৈধ নেশার ইনজেকশন সহ শিলিগুড়িতে গ্রেফতার এক দম্পতি।ফ্ল্যাটের ভেতরের রমরমা চলছিল নেশার সামগ্রীর অবৈধ কারবার। অবশেষে এই ঘটনায় গ্রেপ্তার এক দম্পতি।শিলিগুড়ি পুর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়া সারদামণি রোডের একটি আপার্টমেন্টে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করে এসওজি।ধৃতের নাম সন্দীপ বিশ্বাস ওরফে ছোটকা এবং পিংকি সাহা চৌধুরী।

অভিযোগ স্বামী-স্ত্রী মিলে ঐ আপার্টমেন্টে অবৈধ নেশার কারবার চালাচ্ছিল । শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে পানি ট্যাংকি ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে ওই অ্যাপার্টমেন্টে অভিযান চালায় এসওজি।আপার্টমেন্টে চতুর্থ তলে ফ্ল্যাটের ভেতরে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ নেশার ইনজেকশন উদ্ধার করে এসওজি ও পুলিশ । ধৃত দম্পতিকে আদালতে তোলা হবে আজকে। তাদের বিরুদ্ধে তিনটি আইনে বিচার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অবৈধ নেশার ইনজেকশন সহ শিলিগুড়িতে গ্রেফতার এক দম্পতি

আপডেট : ৭ অগাস্ট ২০২২, রবিবার