২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

দাঁত ব্যথা কমাতে তিন ঘরোয়া উপায়

  • নতুন গতি
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০১৯, বৃহস্পতিবার
  • 8

আতাউল্লাহ আহমেদ, নতুন গতি ডেস্ক, কলকাতা:

দাঁতের ব্যথা একটি প্রচলিত সমস্যা। এতে দাঁত ও চোয়াল উভয় অংশেই ব্যথা করে। দাঁতের ক্ষয়, সংক্রমণ, মাড়ির রোগ, জয়েন্টে সমস্যা ইত্যাদি বিভিন্ন কারণে দাঁত ব্যথা হয়। দাঁত ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন। পাশাপাশি ব্যথা কমাতে কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চলতে পারেন।
দাঁত ব্যথা কমানোর কিছু ঘরোয়া উপায় আপনাদের জানিয়ে রাখি।

১. গোলমরিচ ও লবণ:
গোলমরিচের মধ্যে লবণ মিশিয়ে ব্যবহার করলে ব্যথা কমতে অনেকটা সাহায্য হয়। এ দুটির মধ্যেই আছে ব্যাকটেরিয়ারোধী, প্রদাহরোধী ও অ্যানালজেসিক উপাদান।
সমপরিমাণ গোলমরিচ ও লবণ নিন। এর মধ্যে কয়েক ফোঁটা পানি দিয়ে পেস্ট তৈরি করুন।
আক্রান্ত দাঁতে সরাসরি পেস্ট লাগান এবং কয়েক মিনিট রাখুন। কয়েক দিন নিয়মিত এটি করুন।

২. রসুন:
দাঁতের ব্যথা কমাতে রসুন একটি ভালো উপাদান। রসুনের মধ্যে আছে অ্যান্টিবায়োটিক; আর আছে এমন উপাদান, যেটি ব্যথা কমাতে কার্যকর। রসুনের গুঁড়া নিন অথবা কয়েকটি রসুনের কোয়া থেঁতলে নিন। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ মেশান। আক্রান্ত দাঁতে সরাসরি মিশ্রণটি লাগান। এতে ব্যথা কমবে। পাশাপাশি কয়েকটি রসুনের কোয়া চিবাতে পারেন। কয়েক দিন এই পদ্ধতি পালন করুন।

৩. লবণ ও গরম পানি এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ লবণ মেশান। এটি দিয়ে কুলি করুন, ফোলা ও প্রদাহ কমাতে কাজ করবে; ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে ব্যথা কমাতে কাজে দেবে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দাঁত ব্যথা কমাতে তিন ঘরোয়া উপায়

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০১৯, বৃহস্পতিবার