২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

কেশিয়াড়িতে মোহন ভগবৎ, ফল, মিষ্টি পাঠানোর নিদান মমতার

মেদিনীপুর: জঙ্গলমহলের তিন দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর শহরের জেলা পরিষদের প্রদ্যুৎ স্মৃতি সদনে প্রশাসনিক রিভিউ মিটিং করলেন৷ প্রথমেই মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে বিভিন্ন থানার আইসি-দের থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী৷ কেশিয়াড়ির আইসি-র সঙ্গে কথা বলার সময়ই মমতা বলেন, ‘কী ব্যাপার, আপনাদের এখানে নাকি আরএসএস-এর চিফ আসছেন৷ দেখে নেবেন, প্রশাসনের তরফে ওনাকে ফল, মিষ্টি পাঠাবেন৷ যাতে বুঝতে পারেন যে আমরা সবাইকে স্বাগত জানাই৷ ভাল করে নিরাপত্তার ব্যবস্থা করবেন৷ আজ সন্ধ্যাতেই ওই জেলার কেশিয়াড়ি তে আসছেন আরএসএস প্রধান মোহন ভগবৎ৷ আগেভাগেই সেই খবর ছিল মমতার কাছে৷৷ পরামর্শের সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আবার বাড়াবাড়ি করো না৷ দেখো যেন দাঙ্গা না বাঁধায়৷’ সূত্রের খবর, সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আজ সন্ধ্যাতেই কেশিয়ারি আসছেন মোহন ভগবৎ৷ চার দিন কেশিয়ারিতে থাকার কথা তাঁর৷ যদিও তাঁর বিস্তারিত কর্মসূচি সম্পর্কে কিছু জানা যায়নি৷

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কেশিয়াড়িতে মোহন ভগবৎ, ফল, মিষ্টি পাঠানোর নিদান মমতার

আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার