২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

তপন কান্দু হত্যাকান্ড: ঝালদার পুরনো থানায় লাগে আগুন; হালকাভাবে দেখছে না সিবিআই

পুরুলিয়া: সোমবার সকালে ঝালদার পুরনো থানায় লাগে আগুন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

পুরনো থানা থেকে ঝালদা পুরশহরের ৩৬টি সিসিটিভি ফুটেজের মনিটরিং হয়। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার আগে, খুনের ঘটনার দিন, খুনের ঘটনার পর ঝালদা শহরের প্রায় সমস্ত সিসিটিভি ফুটেজ সিট পুরুলিয়া জেলা পুলিশ কার্যালয়ে নিয়ে যায়। সেখান থেকে অধিকাংশ ফুটেজ ইতিমধ্যেই সিবিআই আধিকারিকদের হাতেও চলে গিয়েছে।

তবে নতুন থানার সিসিটিভি ফুটেজের ১৫ দিনের বেশি সংরক্ষণ করা হয় না। তাই ২৮ মার্চের আগে ওই থানার কোনও ফুটেজ পুরুলিয়া জেলা পুলিশ সিবিআইকে দিতে পারেনি। ফলে তদন্তে খানিকটা সমস্যা হতে পারে। সে কারণেই ঝালদার পুরনো থানায় অগ্নিকাণ্ডকে হালকাভাবে দেখছে না সিবিআই।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তপন কান্দু হত্যাকান্ড: ঝালদার পুরনো থানায় লাগে আগুন; হালকাভাবে দেখছে না সিবিআই

আপডেট : ১১ এপ্রিল ২০২২, সোমবার