২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বিরুদ্ধে অভিনব উদ্যোগ বালুরঘাট পৌরসভার প্রশাসকের

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট-

গ্রীনসিটি প্রকল্পের সফল রুপায়নে বালুরঘাট পৌরসভার প্রশাসক ঈশা মুখার্জি নেতৃত্বে শহর জুড়ে চলছে প্লাস্টিক বিরোধী অভিযান। সেই প্লাস্টিক বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে আজ বালুরঘাট পৌরসভার উদ্যোগে বালুরঘাট পৌরসভার প্রশাসক ঈশা মুখার্জি নেতৃত্বে শহর জুড়ে একটি পদ যাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় পৌরসভার প্রশাসক ঈশা মুখার্জি ছাড়াও পৌরসভার এক্সুটিভ অফিসার, বিভিন্ন পদাধিকারী, সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন অংশ গ্রহন করেন। এই পদযাত্রায় অংশ গ্রহনকারীরা বিভিন্ন পরিবেশ সচেতনতা মুলক প্ল্যাকার্ডের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করেন। এছাড়াও এই অনুষ্ঠান উপলক্ষ্যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে স্কুল ছাত্রছাত্রীদের প্লাস্টিকের ক্ষতি সম্পর্কে সচেতন করতে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় প্রায় ২৫ জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করে। পরিবেশে রক্ষার্থে বালুরঘাট পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আপামর বালুঘাটবাসী। এই বিষয়ে বালুরঘাট পৌরসভার প্রশাসক ঈশা মুখার্জি বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে গ্রীন সিটি প্রকল্প গ্রহন করছেন আামাদের শহরও সেই প্রকল্পের অংশ । অনেকদিন ধরে সাধারণ মানুষও চাইছিলেন প্লাস্টিকের ক্ষতির সম্পর্কে পৌরসভার পক্ষ থেকে তাদের সচেতন করা হোক। তাই আজ আমরা র‍্যালি ও অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে এই সচেতনতার উদ্যোগ নিলাম।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বিরুদ্ধে অভিনব উদ্যোগ বালুরঘাট পৌরসভার প্রশাসকের

আপডেট : ২৭ জানুয়ারী ২০১৯, রবিবার