২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

১ই ফেব্রুয়ারি দু’টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের

নতুন গতি নিউজ ডেস্ক: ১ই ফেব্রুয়ারি দু’টি বুথে – শ্রীরামপুরের ২৫ ওয়ার্ডের ৭ নম্বর বুথ অর্থাৎ মহেশ কলোনি যুব কিশোর সংঘ ও দক্ষিণ দমদমের ৩৩ নম্বর ওয়ার্ডের চার নম্বর বুথ অর্থাৎ লেক পয়েন্ট স্কুলে – পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। জেলাশাসকের রিপোর্ট অনুযায়ী এই বুথ দুটিতে নিয়ম মেনে ভোট করানো যায়নি। তবে অশান্তি বা ছাপ্পা ভোটের অভিযোগে পুনর্নিবাচনের সিদ্ধান্ত নয়।

রবিবার রাজ্যের ২০টি জেলার ১০৮ পুরসভার ভোটে শাসকদলের বিরুদ্ধে অশান্তি করার অভিযোগ করেছিলেন ও একাধিক জায়গায় পুনর্নির্বাচনের দাবিও জানিয়েছিলেন গেরুয়া শিবির। এদিকে নিয়ম মেনে ভোটের পর জেলাশাসকদের কাছে রিপোর্ট তলব করেছিল কমিশন। তার পরিপ্রেক্ষিতেই রাজ্যের এই দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল কমিশন।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন “দুটোতে করানোর কী দরকার। শান্তিপূর্ণ ছাপ্পা হয়েছে। দু-চারটে জায়গায় ভোট হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহ করার ক্ষমতা নেই।”

পালটা দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন “বামেরা আর বিজেপিই তো ইভিএম ভেঙেছে। ওদের বিষয়ে কিছু বলারই নেই।”

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১ই ফেব্রুয়ারি দু’টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২২, সোমবার