২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

আলাদা রকমের এক প্রতিবাদ! যোগীর জনসভার মাঠে গোরু ছাড়লেন কৃষকরা

নতুন গতি নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের বারাবাঁকিতে চতুর্থ দফার বিধানসভার নির্বাচনের আগের দিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভার মাঠে কয়েকশো গরু ছেড়ে দিল কৃষকরা।

কৃষক নেতা রমণদীপ সিং মান ওই ভিডিওটি শেয়ার করে লিখেছেন ”বারাবাঁকিতে যোগী আদিত্যনাথের জনসভায় শয়ে শয়ে গরু ছেড়ে দিলেন কৃষকরা। আসলে এই ‘বেওয়ারিশ’ গবাদি পশুদের হাত থেকে মুক্তি না পেয়েই কৃষকরা এই পথ বেছে নিয়েছেন। গত পাঁচ বছরে উত্তরপ্রদেশ সরকার কোনও সমাধান খুঁজে পায়নি এই সমস্যার। এখন দেখার অনুষ্ঠানের আগে বিজেপি এর কী সমাধান করে।”

এখনও পর্যন্ত যোগী কিংবা বারাবাঁকি প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। কিন্তু কাল বিকেলেই রাজ্যের মুখ্যমন্ত্রী একটি ভিডিও শেয়ার করেন যেখানে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, ১০ মার্চের পরে বেওয়ারিশ গবাদি পশু সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। এমনকী, যে গরুরা দুধ দেয় না, তাদের গোবর বিক্রি করে অর্থ উপার্জনের ব্যবস্থার প্রতিশ্রুতিও দিয়েছেন মোদি। এদিকে কংগ্রেস এই ইস্যুকে কেন্দ্র করে আক্রমণ শানিয়েছে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আলাদা রকমের এক প্রতিবাদ! যোগীর জনসভার মাঠে গোরু ছাড়লেন কৃষকরা

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২২, বুধবার