২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

” ঘৃণার প্রতীক”: তসলিমার মন্তব্যে খুব উগরে দিলেন আসাদউদ্দিন ওয়েসি

  • নতুন গতি
  • আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • 11

নতুন গতি নিউজ ডেস্ক: হিজাব বিতর্কে যখন উত্তাল দেশ, সেই পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করলেন তাসলিমা নাসরিন। বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন হিজাব, বোরখা, নাকাব আসলে দেগে দেয় যে মেয়েরা যৌন বস্তু ছাড়া কিছু নয়। পুরুষদের থেকে মেয়েদের লুকিয়ে রাখা দরকার, নচেত তারা পুরুষের যৌন আসক্তির শিকার হবে, এই ভাবনা খুবই নিন্দনীয়। এই মনোভাবের দ্রুত অবসান হওয়া উচিত।

তার এই বিতর্কিত মন্তব্যে ক্ষোভ উগরে দিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন “আমি এমন কোনও মানুষকে উত্তর দিতে চাই না যিনি ঘৃণার প্রতীকে পরিণত হয়েছেন। এমন কোনও মানুষকে উত্তর দেব না যাঁকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং যিনি ভারতে পড়ে রয়েছেন নিজের দেশে আত্মরক্ষা করতে না পেরে। তাই আমি এখানে বসে তাঁকে নিয়ে কোনও আলোচনা করব না।”

গতকাল তাসলিমার বক্তব্য “একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের পোশাক হওয়া উচিত ধর্মীয় ভেদাভেদহীন। শিক্ষকরা যে পড়ুয়াদের ধর্মীয় পোশাক পরে স্কুল-কলেজে আসতে বারণ করছেন, এর মধ্যে কোনও ভুল নেই। শিক্ষা প্রতিষ্ঠান ধর্মচর্চা তথা ব্যক্তিগত ভাবাবেগ অনুশীলনের জায়গা নয়। বরং স্কুলে শেখানো হয় নাগরিকের অধিকার, লিঙ্গসাম্য, মানবিকতা, আধুনিক মনস্কতা, বিজ্ঞান ভাবনা ইত্যাদি।”

তারপরই করেন বিস্ফোরক মন্তব্য “হিজাব, বোরখা, নাকাব আসলে দেগে দেয় যে মেয়েরা যৌন বস্তু ছাড়া কিছু নয়। পুরুষদের থেকে মেয়েদের লুকিয়ে রাখা দরকার, নচেত তারা পুরুষের যৌন আসক্তির শিকার হবে, এই ভাবনা খুবই নিন্দনীয়। এই মনোভাবের দ্রুত অবসান হওয়া উচিত।”

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

” ঘৃণার প্রতীক”: তসলিমার মন্তব্যে খুব উগরে দিলেন আসাদউদ্দিন ওয়েসি

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার