২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

সন্ধ্যা মুখার্জী এবং বাপী লাহিড়ীর মৃত্যুতে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক:- সন্ধ্যা মুখার্জী এবং বাপী লাহিড়ীর মৃত্যুতে শোকের ছায়া শিলিগুড়িতে।শিলিগুড়ির বিভিন্ন রাজনৈতিক দল এবং ওয়েলফেয়ার অরগানাইজেসন এবং বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দুই কিংবদন্তির মৃত্যুতে শোক জ্ঞাপন করা হল।শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ এবং শিলিগুড়ির রেফারি এবং আম্পায়ার আসোসিয়েসনের পক্ষ থেকে শোক পালন করা হয় বাপী লাহিড়ী এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের উদ্দেশ্য।এদিন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য জানান তিনি খুব মুষড়ে পড়েছেন এই দুজন কিংবদন্তীর মৃত্যুতে।তিনি ছোটবেলা থেকেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের ভক্ত ছিলেন।এবং পরবর্তীতে বাপী লাহিড়ীর বহু অনুষ্ঠান তিনি দেখেছেন।তিনি জানান বাংলা সঙ্গীত জগতে এক অপুরনীয় ক্ষতি হল।শোক প্রকাশ করে তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ জানান তিনি একদম ছোট থেকেই সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপি লাহিড়ীর ভক্ত,এই দুজনের মৃত্যু তাকে নাড়িয়ে দিয়েছে।তিনি গভীর সমবেদনা জানাচ্ছেন এই দুজন কিংবদন্তির উদ্দেশ্যে।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সন্ধ্যা মুখার্জী এবং বাপী লাহিড়ীর মৃত্যুতে শোকের ছায়া

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২২, বুধবার