১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

গ্রুপ সি ও গ্রুপ ডি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

  • নতুন গতি
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • 19

নতুন গতি নিউজ ডেস্ক: আবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ডিআইজি পদমর্যাদার অফিসার দিয়ে তদন্ত হবে গ্রুপ ডি মামলা।

চার সপ্তাহের মধ্যে সিবিআইকে এই মামলার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। স্পষ্টতই আদালত জানায় তদন্ত কমিটির কাজে তারা সন্তুষ্ট নয়। এর পর আগামিকাল, বুধবার সকাল ১০টার মধ্যে তদন্ত কমিটির চেয়ারপার্সনের কাছ থেকে সমস্ত তথ্য উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। সে সময় সিবিআই ছাড়া ওই অফিসে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং তা নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় বাহিনীকেই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি, মামলাকারীকে নির্দেশ দেওয়া হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করুন তাঁরা।

এদিকে রাজ্যের তরফে সিবিআই তদন্ত খারিজের দাবি জানিয়ে নতুন বিশেষ তদন্তকারী দল গঠনের কথা বলা হয়। আদালতে এজি বলেন, ‘‘আদালতের নির্দেশ না মানার জন্য আমি দুঃখিত। তবে সিবিআই নির্দেশের পুনর্বিবেচনা করুন।’’

তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘‘কোনও কথা শোনা হবে না। ওই কমিটি আদালতের নির্দেশ মানেনি।’’ মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য সওয়াল করেন, ‘‘এটা দেখে আমি আশ্চর্য, রাজ্য এতে কেন এগিয়ে আসছে!’’

এছাড়াও গ্রুপ সি নিয়োগ মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ এবং তার সাথে ৩৫০ জনের বেতন বন্ধ ও দেওয়া বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিলো কলকাতা হাই কোর্ট।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গ্রুপ সি ও গ্রুপ ডি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার