১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও প্রজাতন্ত্র দিবস উদযাপন কাবিলপুরে

রহমতুল্লাহ, কাবিলপুর : প্রতি বছরের ন্যায় এ বছরও মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুর সাকসেস পয়েন্ট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পাশাপাশি ২৬শে জানুয়ারি ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হল সারাদিন ব্যাপী। এদিন বেলা নটার সময় অতিথিদের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। কাবিলপুর সাকসেস পয়েন্ট স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় যেমন ১০০ মিটার দৌড় , কমলালেবু দৌড়, চামচ গুলি দৌড়, বিস্কুট দৌড়, আলু দৌড়, মিউজিক্যাল চেয়ার প্ৰমুখ এদিন আকর্ষণীয় প্রতিযোগিতার মধ্যে ছিল ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের মেমোরি টেস্ট প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ শহীদুল ইসলাম, মাসুদ আলম, অত্র স্কুলের কর্ণধার মনিরুল ইসলাম, আমিরহামজা, নুরুল ইসলাম, হেলালুদ্দিন, সমীম আখতার প্ৰমুখ। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান আধিকারিকদের পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সবুজ বার্তা সংবাদ পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ।

সর্বাধিক পাঠিত

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও প্রজাতন্ত্র দিবস উদযাপন কাবিলপুরে

আপডেট : ২৬ জানুয়ারী ২০২২, বুধবার