১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩
১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩

দুজনের ওয়ার্ডে সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন গৌতম দেব এবং রঞ্জন সরকার

উত্তরবঙ্গ: দুদিকের দুই সেনাপতি একদিকে তেত্রিশ নং ওয়ার্ডে গৌতম দেব এবং অন্যদিকে রঞ্জন সরকার পনেরো নং ওয়ার্ডে।দুজনেই দুজনের ওয়ার্ডে সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন,সকলের বাড়িতে বাড়িতে যাচ্ছেন,সকলের সাথে পরিচয় করে চলেছেন।দুজনেই চায়ের দোকানে বসে স্থানীয়দের সাথে আড্ডায় বসেছেন।তাদের সুবিধা অসুবিধার কথা জিঞ্জাসা করছেন।তাদের সাথে তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন।এদিকে রঞ্জন সরকার দুপুরে তার সহকর্মীদের দুপুরে খাওয়া হচ্ছে কি না দেখছেন,অন্যদিকে গৌতম দেব তার সহকর্মীদের পরিবারের সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে চলছেন।দুজনের মধ্যে একটাই মিল দুজনেই আশাবাদী জেতার ব্যাপারে।

দুজনেই জানিয়েছেন ওয়ার্ডের মানুষের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে ব্যাপক তাই তারা ধরেই নিয়েছেন তারা জিতছেন।প্রচারে একদমই বেশী সমর্থকদের নিচ্ছেন না দুজনে।যতজন দরকার ততজনকেই আমরা নিচ্ছি জানালেন রঞ্জন সরকার।অন্যদিকে গৌতম দেবও জানালেন তিনি কঠোর নিয়ম মেনেই শুরু করেছেন প্রচার।দুজনের সাথেই দুজনের সমর্থকেরা ঘুরছেন।আর অপেক্ষায় আছেন 25শে জানুয়ারীর।তবে দুজনেই আলাদা ওয়ার্ড থেকে লড়ায় একটা টানটান উত্তেজনাও তৈরী হয়েছে মানুষের মধ্যে।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দুজনের ওয়ার্ডে সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন গৌতম দেব এবং রঞ্জন সরকার

আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার