২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন রাজনগরে

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম:- আজ ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস, দিনটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানারকম অনুষ্ঠানের মাধ্যমে দিনটি যথাযথভাবে পালন করা হয়। সেই রকম একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট, রাজনগর শাখার উদ্যোগে ব্লকের সমস্ত পঞ্চায়েত এলাকায় তাদের কর্মসূচি পালন করে।

করোনা অতিমারির কথা মাথায় রেখে অনুষ্ঠান গুলি ছোট ছোট আকারে বিভক্ত করে যেমন বৃক্ষ রোপণ করা হয় তেমনি অনলাইনের মাধ্যমে- প্রাকৃতিক ও পরিবেশ সম্পর্কিত ছবি,পরিবেশ সচেতনতা মূলক শ্লোগান ও পোস্টার তৈরি করানো হয়। এদিন রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, ব্লক স্বাস্থ্য আধিকারিক,বন বিভাগ সহ পঞ্চায়েত স্তরের বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ক্ষুদ্র আকারে তথা কম সংখ্যক লোকের মাধ্যমে প্রতিকী স্বরূপ বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করা হয়। ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট, রাজনগর শাখার প্রোগ্রাম কো অর্ডিনেটর আকাশ গাঙ্গুলী জানান করোনা পরিস্থিতিতে এবছর বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে । আমাদের কর্মীদের ব্লকের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থেকে বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধি ইত্যাদি ব্যাক্তিদের নিয়ে ছোট ছোট আকারে কর্মসূচি পালন করে সমাজে বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ। এছাড়াও স্কুল পড়ুয়াদের জন্য অনলাইনের মাধ্যমে পরিবেশ সম্পর্কিত পোস্টার, শ্লোগান, ছবি ইত্যাদির ও আয়োজন করা হয়।

সর্বাধিক পাঠিত

চ্যাম্পিয়ন বোলপুর ইয়ং টাউন ক্লাব আজিম শেখ :নতুন গতি (রামপুরহাট -বীরভূম) (১০/০৮/২০১৯) (বোলপুর-বীরভূম): মাঠ বাঁচাও কমিটি এবং বোলপুর শ্রীনন্দা স্কুলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল কবিগুরু কাপ। মূলত কবিগুরুর তিরোধান দিবস উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিলো। ফাইনাল খেলায় অংশগ্রহন করে বোলপুর ইয়ং টাউন ক্লাব এবং বোলপুর টাউন ক্লাব। নির্ধারিত সময় এর শেষে ২ টি গোল দিয়ে এই প্রতিযোগিতার বিজয়ী হয় , এবং ম্যাচ এর শেষে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় কার্তিক মুর্মু, এবং তিনি আজকের জয় সুচক ২টি গোল দেন। সেরা গোল কিপার বোলপুর ইয়ং টাউন ক্লাবের শুভম মজুমদার, এবং প্রতিযোগিতার সেরা মীর আলী। (বোলপুর ইয়ং টাউন ক্লাব)। তাদের এই খেলাকে আগামীদিনে আরও উৎসাহিত করবে।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন রাজনগরে

আপডেট : ৫ জুন ২০২১, শনিবার