নতুন গতি নিউজ ডেস্ক: মা উড়ালপুলে ফের এক মোটরবাইকের চালকের মুখে ঘুড়ির চিনা মাঞ্জা সুতো জড়িয়ে দুর্ঘটনা ঘটল। অল্পের জন্য প্রাণে বাঁচলেন সৌম্যকুমার সেন নামে বছর একত্রিশের ওই যুবক।
পুলিশ সূত্রের খবর, গল্ফ ক্লাব রোডের বাসিন্দা সৌম্য রবিবার বিকেলে মা উড়ালপুল ধরে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন। যে অংশ থেকে পার্ক সার্কাসের দিকে নামা যায়, তার কাছেই চিনা মাঞ্জা সুতো হঠাৎই সৌম্যর সামনে চলে আসে। হেলমেটের সামনের কাচ খোলা থাকায় চিনা মাঞ্জায় কেটে যায় সৌম্যর নাক ও গাল। মোটরবাইক থেকে পড়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সৌম্যর পিছনে তাঁর পরিচিত এক দম্পতিও স্কুটারে চেপে আসছিলেন। তাঁরাই সৌম্যকে ধরে উড়ালপুলের ধারে বসান। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সৌম্যকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নতুন গতি 





















