১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২ আশ্বিন ১৪৩৩

১ টাকায় ১পোয়া দুধ, নয়া প্রকল্প পল্লিমঙ্গলের

সেখ সামসুদ্দিন : লকডাউনে বিক্রি হচ্ছে না দুধ, বহুজাতিক সংস্থা গুলিও দুধ নেওয়া বন্ধ করেছে নোটিশ ছাড়াই। কয়েকদিন আগেই এই নিয়ে বিক্ষোভ দেখায় গোয়ালারা জৌগ্রামের রেড কাউ কোম্পানির গেটের সামনে। স্থানীয় বাজারে ৬০-৭০টাকায় দই মিলছে এই দুধের প্রতুলতার জন্যই। অপরদিকে লকডাউনে কাজ হারিয়ে অনেক গরীব মানুষ তার বাড়ির বাচ্ছার দুধের সংস্থান করতে অপারাগ হচ্ছে এই মহুর্তে। দুই সমস্যার একসাথে সমাধান করতে উদ্যোগি হল পল্লীমঙ্গল সমিতি। স্থানীয় গোয়ালাদের উদ্বৃত্ত দুধ নূন্যতম দামে তাদের খরচ টুকু দিয়ে কিনে তা মাথা পিছু মাত্র ১ টাকায় ১ পোয়া দুধ দেওয়ার ব্যবস্থা করেছে প্রত্যহ ৩০০ জনকে। সমিতির প্রাঙ্গণে বিকাল ৪.৩০টা থেকে ৫.৩০টা অবধি মিলবে এই সুবিধা। স্থানীয় গরীব বাচ্ছারা যাতে এই করোনা কালে সুষম আহার পায় এবং গোয়ালাদেরও এই অসুবিধা থেকে কিছুটা বের করে আনা যায় তার জন্যই এই উদ্যোগ বলে জানান পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার।

ডিভিসিতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু মৎসজীবির

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১ টাকায় ১পোয়া দুধ, নয়া প্রকল্প পল্লিমঙ্গলের

আপডেট : ২৩ মে ২০২১, রবিবার