২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

দফতর বন্টনের ক্ষেত্রে বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নতুন গতি নিউজ ডেস্ক: দফতর বন্টনের ক্ষেত্রে বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যপাল জগদীপ ধনখড় মন্ত্রীদের দফতরের যে তালিকা ট্যুইট করেছেন, তাতে দেখা যাচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীর দফতরে বড় রদবদল হয়েছে৷

তালিকা অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে স্কুল এবং উচ্চ শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাত্য বসুকে৷ তবে তাঁকে শিল্প বাণিজ্য, তথ্যপ্রযুক্তি এবং পরিষদীয় দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে৷

এর পাশপাশি পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব ফিরহাদ হাকিমের হাত থেকে নিয়ে দেওয়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে৷ খাদ্য দফতরের দায়িত্ব জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে যাচ্ছে নতুন মুখ রথীন ঘোষের কাছে৷ শোভনদেব চট্টোপাধ্যায়ের জায়গায় বিদ্যুৎমন্ত্রী করা হয়েছে অরূপ বিশ্বাসকে৷ শোভনদেবকে দেওয়া হয়েছে কৃষিমন্ত্রীর দায়িত্ব৷ অর্থমন্ত্রী থাকছেন অমিত মিত্রই৷ সুব্রত মুখোপাধ্যায়কে পঞ্চায়েতমন্ত্রী হিসেবে দায়িত্বে রাখা হয়েছে৷

মমতা বন্দ্যোপাধ্যায় : স্বরাষ্ট্র, কর্মীবর্গ, স্বাস্থ্য, ভূমি ও ভূমি সংস্কার, তথ্য ও সংস্কৃতি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর।

অমিত মিত্র : অর্থ, পরিকল্পনা এবং পরিসংখ্যান দফতর

পার্থ চট্টোপাধ্যায় : শিল্প, তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন এবং সংসদ বিষয়ক দফতর

ব্রাত্য বসু : স্কুলশিক্ষা এবং উচ্চশিক্ষা।

জ্যোতিপ্রিয় মল্লিক : বন এবং অপ্রচলিত ও পুনর্নবীকরণ শক্তি দফতর।

রথীন ঘোষ: খাদ্যমন্ত্রী
সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী গোলাম রব্বানী

শোভনদেব চট্টোপাধ্যায়: কৃষিমন্ত্রী

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দফতর বন্টনের ক্ষেত্রে বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ১০ মে ২০২১, সোমবার