২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

জিতেও নতুন মন্ত্রিসভায় ঠাঁই হল না একঝাঁক বিদায়ী মন্ত্রীর

নতুন গতি নিউজ ডেস্ক : বিদায়ী মন্ত্রিসভার একঝাঁক সদস্যকে বাদ দিলেন মমতা। জিতেও মন্ত্রিসভায় জায়গা হল না বিদায়ী মন্ত্রিসভার সদস্য তাপস রায়, নির্মল মাজি, আশিস বন্দ্যোপাধ্যায়, তপন দাশগুপ্ত, মন্টুরাম পাখিরা, গিয়াসুদ্দিন মোল্লা, জাকির হোসেম ও আসীমা পাত্রর।

২০১৯ সালের লোকসভা ভোটের আগে তাপস ও নির্মলকে মন্ত্রী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী করার পাশাপাশি দলের মুখপাত্র করা হয়েছে বরানগরের বিধায়ক তাপসকে। দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকা থেকে নির্বাচিত মন্টু ও গিয়াসুদ্দিনকেও প্রথম সরকার গঠনের পর দ্বিতীয়বার মন্ত্রিসভা সম্প্রসারণের সময় জায়গা দিয়েছিলেন মমতা।

হুগলি জেলা থেকে নির্বাচিত তপন ও অসীমাকে ২০১৬ সালে দ্বিতীয়বার সরকার গঠনের পর জায়গা দেওয়া হয়েছিল মন্ত্রিসভায়। কিন্তু এবার বাদ গেলেন তাঁরাও।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জিতেও নতুন মন্ত্রিসভায় ঠাঁই হল না একঝাঁক বিদায়ী মন্ত্রীর

আপডেট : ১০ মে ২০২১, সোমবার