২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

তল্লাশি অভিযানে উদ্ধার বোমা,গুলি ও বন্দুক

কুতুবউদ্দিন মোল্লা,নতুন গতি, বাসন্তী:দক্ষিণ 24 পরগনা বাসন্তী থানার এলাকা থেকে বড়োসড়ো সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার বাসন্তী থানার পুলিশ। রবিবার সকালে বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সরদারপাড়া ও নতুনপাড়া এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করলো একটি বড় বন্দুক,আট রাউন্ড কার্তুজ ও কয়েক টি বোমা।

তবে ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ।পুলিশ সুত্রে জানাগেছে বাসন্তী থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যাতে করে এলাকায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রতিনিয়ত থানার অধিনস্ত বিভিন্ন এলাকায় নজরদারীর পাশাপাশি তল্লাশি অভিযান জারী রেখেছে বাসন্তী থানার পুলিশ। এদিন সকালে গোপন সুত্রে খবর পেয়ে বাসন্তী থানার আইসি আব্দুর বর খানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সরদারপাড়া ও নতুনপাড়া এলাকার একটি ফাঁকা মাঠের ধানক্ষেতে তল্লাশি চালায় । তল্লাশি অভিযানে সাফল্য আসে। উদ্ধার হয় বোমা,বন্দুক ও কার্তুজ।তবে ফাঁকা মাঠের মধ্যে কে বা কারা এমন বোমা বন্দুক রেখেছিল সে বিষয়ে খোঁজখবর নিয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তল্লাশি অভিযানে উদ্ধার বোমা,গুলি ও বন্দুক

আপডেট : ১২ এপ্রিল ২০২১, সোমবার