মইদুল ইসলাম, মুরারই – আজ আরবী মাসের ১২ ই রবিউল আউয়াল বিশ্ব নবীর জন্মদিবস যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হল মুরারই এর বিভিন্ন গ্রামে। আজ সকালেই বিভিন্ন গ্রাম থেকে পদযাত্রা বের হয়। মুরারই এর রুপরামপুর, পলসা, পাচগেছিয়া, আব্দুল্লাপুর, গোড়সা এই সব গ্রাম থেকে পদযাত্রা করে সবাই মিলিত হয় পলসা কারবালা ময়দানে। অন্যদিকে মুরারই শহরেও বিশাল পদযাত্রা বের হয়। বড়দের সঙ্গে সঙ্গে ছোটদের অংশগ্রহন ও চোখে পড়ার মত। অন্যদিকে বনরামপুর গ্রাম থেকেও একটি বিশাল বাইক র্যালি বের হয়, তারা রাজগ্রাম, বাশলৈ, মুরারই, পাইকর হয়ে আবার বনরামপুরে মিলিত হয়। র্যালির ফলে যাতে কোন অপ্রীতিকর ঘটনা বা যানজট না হয়, তারজন্য পুলিশ প্রশাসন খুব সক্রিয় ছিল। প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ দিয়ে যানজট নিয়ন্ত্রন করা হয়।
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
বীরভূমের মুরারই এ যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্ব নবী দিবস।
-
নতুন গতি - আপডেট : ২২ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার
- 9
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder























