নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: আবারও মানবিকতার সাক্ষী রইলো মেদিনীপুর শহর। সোমবার দুপুরে মেদিনীপুর কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে বাড়ী ফেরার পথে মীরবাজার এলাকায়, স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী সভাপতি রাজশ্রী মন্ডল এবং কোষাধ্যক্ষ সুদীপ্তা দে দেখেন যে একজন ব্যক্তি ড্রেনের জলে মুখ ধুচ্ছেন। সাথে সাথেই ওনারা নিজেদের ব্যাগের থেকে পানীয় জলের বোতল বার করে উনার মুখ ধুইয়ে দেন ও জল পান করান এবং স্যানিটাইজার দেন। এর পর সাথে থাকা বিস্কুটের প্যাকেট ও মাস্ক দেন। সোশ্যাল মিডিয়ায় এখবর জানার পর শহরবাসীদের অনেকেই যেমন সাধুবাদ জানিয়েছেন তেমনি নেটিজেনেরা অভিনন্দন জানিয়েছেন,রাজশ্রী মন্ডল ওরফে রুমা দি এবং সুদীপ্তা দে ওরফে টপি দি কে।
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




















