২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩

রাজনগরে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা দেহ

খান আরশাদ, বীরভূম:

বীরভূম জেলার রাজনগরে চাঞ্চল্যকর ঘটনা। একটি বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা দেহ। কীভাবে মৃত্যু, খুন না অন্য কিছু, তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
রাজনগর থানার অন্তর্গত ভবানীপুর পার্ক এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল এক মহিলার পচাগলা দেহ। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা পার্কে যাওয়ার সময় এলাকায় তীব্র দুর্গন্ধ পান। এরপরই তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজনগর থানার পুলিশ। একটি বাড়ির ভেতরে ঢুকে পুলিশ এক মহিলার দেহ উদ্ধার করে। মৃতদেহটি এতটাই পচে গিয়েছিল যে পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে ওই মহিলার মৃত্যু হল, এর পিছনে অন্য কোনও অপরাধমূলক কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা দেহ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, বুধবার