২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

কাদিরপুর 34 নম্বর জাতীয় সড়কে ট্রাকটার ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ মৃত দুইজন

নতুন গতি ডিজিটাল ডেস্ক: পুরাতন মালদার চর কাদিরপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসে ট্রাক্টর- ডাম্পার মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হল ইটভাটার এক মহিলা শ্রমিকের। তিনি ট্রাক্টরে ছিলেন। জখম ট্রাক্টরের চালকও। তাকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর জাতীয় সড়কের বাইপাসে যানজট বাঁধে। পুরাতন মালদা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠায় এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।

পুলিশ জানিয়েছে, মৃত মহিলা শ্রমিকের নাম কল্পনা ওরাও (৩০), তার বাড়ির সামসির কাশিমপুরে। তিনি পুরাতন মালদার নলডুবিতে একটি ইট ভাটায় কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলডুবির ইটভাটা থেকে ট্রাক্টর বোঝাই ইট নিয়ে ইংরেজবাজার শহরে এসেছিলেন ওই ট্রাক্টর চালক ও মহিলা শ্রমিক। ইট খালি করে ফের ইটভাটায় ফেরার পথে চর কাদিরপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক্টর থেকে ছিটকে পড়েন কল্পনা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ডাম্পার থেকে আটক করা হয়েছে। চালক পলাতক।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কাদিরপুর 34 নম্বর জাতীয় সড়কে ট্রাকটার ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ মৃত দুইজন

আপডেট : ১ জানুয়ারী ২০২১, শুক্রবার