২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩

হিন্দুরা চার্চে যাবেন না, বড়দিনের আগে ধর্মাচরণ বজরং দলের পোস্টার ঘিরে চাঞ্চল্য কৃষ্ণনগরে

  • নতুন গতি
  • আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার
  • 8

নতুন গতি ওয়েব ডেস্ক:
বড়দিনের আগে ফের ধর্মাচরণ নিয়ে বিতর্কিত পোস্টার কট্টর হিন্দুত্ববাদীদের।নদীয়ার কৃষ্ণনগরের একাধিক জায়গায় পাঁচিলে দেওয়া পোসটার দেখতে পায় এলাকার লোকজন যাতে লেখা হিন্দুরা চার্চে গিয়ে স্বধর্মের অবমাননা করবেন না। হিন্দুদের ধর্মপালন চার্চে নয়, মন্দিরে। স্বধর্ম পালন করুন।’ এই পোস্টারগুলি নিয়ে সংবাদমাধ্যমে নজরে আসলে কিছুক্ষণের মধ্যেই পোস্টারগুলোকে সরিয়ে দেওয়া হয়। কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনের কাছে দেওয়ালে চোখে পড়ল বিতর্কিত পোস্টার। এ নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা।
কৃষ্ণনগর, তাহেরপুর, রানাঘাটে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বাস। এখানে বড়দিনে বিশেষ উৎসব পালিত হয়। ধর্ম নির্বিশেষে খ্রিস্টানদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন হিন্দুরাও। চার্চে গিয়ে জমিয়ে কেক খাওয়া, শুভেচ্ছা বিনিময়ে এখানকার চেনা ছবি। বছরের পর বছর ধরে এমনটাই চলে আসছে। বড় দিনের আগে বজরং দলের পোস্টার ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। উৎসবে আগে শামিল না হওয়া ফতোয়া জারি করে আচমকা বজরং দলের এই পোস্টারে হতবাক স্থানীয়রা।
স্মরণাতীত কালে ধর্ম নিয়ে এমন ফতোয়া জারি হয়নি বলেই মত তাঁদের। ভ্যালেনটাইন্স ডে পালনে নিষেধাজ্ঞা জারির মতো কিছু কিছু ঘটনা ঘটলেও হিন্দুদের চার্চে যেতে বাদা দিয়ে এমন হুমকির কথা মনে করতে পারছেন না তাঁরা। সেইসঙ্গে অভিযোগ, এর পিছনে অন্য কিছু নয়, পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যই রয়েছে।
কৃষ্ণনগরের খ্রিস্টান ধর্মাবলম্বীতে বাসস্থানগুলিতে এই পোস্টারে রাজনৈতিক রং দেখছেন বেশিরভাগ মানুষ। একুশে ভোটের আগে বিজেপি এই এলাকায় আরও বেশি মেরুকরণের রাজনীতি করতে চাইছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

বোলপুরে ধৃত দাপুটে তৃণমূল নেতা আব্দুল মান্নান সহ ৪, ডিম ছুঁড়ে বিক্ষোভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হিন্দুরা চার্চে যাবেন না, বড়দিনের আগে ধর্মাচরণ বজরং দলের পোস্টার ঘিরে চাঞ্চল্য কৃষ্ণনগরে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার