৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভর্তি উডল্যান্ডে, দেখতে যেতে পারেন মমতা

নতুন গতি ডিজিটাল ডেস্ক: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। একপ্রকার শয্যাশায়ী। বুধবার তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, তিনি আপাতত উডল্যান্ডস হাসপাতালে ভর্তি। সেখানেই চলছে বুদ্ধদেববাবুর চিকিৎসা। উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসেই শ্বাসকষ্টের কারণে চিকিৎসক ফুয়াদ হালিমের পরামর্শ অনুযায়ী তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নিজেই বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন বারবার। সেইবার তিনদিন পরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে বছর ঘুরতে না ঘুরতেই ফের শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে। বুধবার দুপুরে এই খবর প্রকাশ্যে আসার পরই বুদ্ধদেববাবুর আরোগ্য কামনায় রত রাজনৈতিক মহল।

সম্প্রতি, অসুস্থ বুদ্ধদেববাবুকে তাঁর বাড়িতে দেখতেও যান রাজ্যপাল জগদীপ ধনকড়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন তাঁর বাড়িতে দেখা করতে। বর্তমানে প্রচারের অন্তরালেই থাকেন তিনি। মাস খানেক আগেই অসুস্থ বুদ্ধদেববাবুর ছবি প্রকাশ্যে আসায় অনেকে দুঃখপ্রকাশ করেছিলেন। রাজ্যের প্রাক্তন দাপুটে মুখ্যমন্ত্রীকে এভাবে শয্যাশায়ী দেখে অনেকেই চিন্তাপ্রকাশ করেছিলেন।

ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভর্তি উডল্যান্ডে, দেখতে যেতে পারেন মমতা

আপডেট : ৯ ডিসেম্বর ২০২০, বুধবার