২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৭ আশ্বিন ১৪৩৩

রাঙামাটি স্পোর্টস-চ্যাম্পিয়ান দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের ছেলেদের সিভিকে কাজ দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের টুর্নামেন্ট রাঙামাটি স্পোর্টস। পূর্ব বর্ধমান জেলায় এই রাঙামাটি ফুটবল স্পোর্টস অনুষ্ঠিত হয় ২০১৭-১৮ সালে। জেলার আরো অন্যান্য স্থানেও খেলা হয় কিন্তু ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় বর্ধমানের স্পন্দন মাঠে। উপস্থিত ছিলেন মন্ত্রী, জেলাশাসক,পুলিশ সুপার ও বহু বিশিষ্টজন। এই ফুটবল টুর্নামেণ্টে জয়ী হয় দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের খেলোয়াড়েরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন টুর্নামেণ্ট-বিজয়ীদের প্রত্যেককে সিভিক ভলেয়াণ্টেয়ারি কাজে নিযুক্ত করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কথা রেখেছেন। বিজয়ীদের সিভিক ভলেয়াণ্টেয়ারির কাজ দিয়েছেন। মেমারি বিধায়ক নার্গিস বেগম খেলোয়ারদের সবরকম খেলার সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন। ফলে খাঁড়ো যুব সংঘের সদস্যদের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে। খাঁড়ো এলাকার বিজয়ী ফুটবলার প্রমোদ ভট্টাচার্য ইস্টবেঙ্গল,মোহনবাগান ও ভারতীয় দলের  খেলোয়াড় সিভিকের কাজ পেয়ে খুবই উচ্ছ্বসিত। দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের পক্ষ থেকে সেখ সবুরউদ্দিন, ডা. বিপ্লব চ্যাটার্জী, সেখ ইউসুফ, ডা. বাবু আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন।

সর্বাধিক পাঠিত

নিখোঁজ নাবালক, চিন্তায় পরিবার। মহঃনাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর,৩ আগস্টঃ বাবার সঙ্গে সামান্য বচসার জেরে শনিবার নিখোঁজ হয় এক নাবালক।নাম দুর্জয় প্রামাণিক ।তার বয়স ১০ বছর। তার গায়ের রং শ্যামলা। উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল হলুদ রঙের ফুল চেক শার্ট ও ধূসর রঙের হাফ প্যান্ট । তার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর -২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মালিপাকড় গ্রামে ।বাবার নাম ডোমা প্রামাণিক ও মায়ের নাম চন্দনা প্রামাণিক । ৩ আগস্ট ২০১৯ শুক্রবার সকাল সাড়ে ৮ টার সময় বাবার সঙ্গে মনমালিন্য করে রেগে বাড়ি থেকে বেরিয়ে যায় দুর্জয় প্রামাণিক ।বাড়ি ফেরার অপেক্ষায় অনেকটা সময় কেটে গেলে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। দুর্জয়ের বাবা ডোমা প্রামাণিক বলেন, “ আমার ছেলে বলে বলছি না ও খুব ভালো ছেলে ।তবে ও এটা কি করে করল সেটা বুঝতে পারছি না ।তবে কেউ কিডন্যাপ করে নি তো? কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে ৮১০১৪৮৪৯২১ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো ।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাঙামাটি স্পোর্টস-চ্যাম্পিয়ান দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের ছেলেদের সিভিকে কাজ দিলেন মুখ্যমন্ত্রী

আপডেট : ২১ নভেম্বর ২০২০, শনিবার