১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেমারিতে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির চলছে কৃষি অধিকর্তাকরণ সভাকক্ষে

সেখ সামসুদ্দিন : ধারাবাহিক ভাবে খারিফ মরশুম চাষের আগে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির চলছে সহ কৃষি অধিকর্তাকরণ অফিসের সভাকক্ষে। আজ মেমারি ১ ব্লকের দিলালপুর গ্রামের ১৫ আদিবাসী গোষ্ঠীর চাষী এবং মেমারি পৌরসভা এলাকার ১৫ জন আদিবাসী গোষ্ঠীর সদস‍্য চাষী। মূলত গোষ্ঠিভিত্তিক চাষের উপকারিতা, লাভজনক চাষে উৎসাহ দান, যন্ত্রের ব‍্যবহারে কম খরচে চাষ, জৈব চাষ, বাংলা কৃষি সেচ প্রকল্প, কৃষক বন্ধু সহ নানান সুবিধা সহ আলোচনা করেন সহ কৃষি অধিকর্তা নীলকান্ত সাহা। উপস্থিত ছিলেন কৃষি কর্মাধ‍্যক্ষ সনাতন হেমব্রম, কৃষি প্রযুক্তি সহায়ক সহ ৩০ জন চাষী। বিশেষ করে কম চাষে অধিক লাভের ধারণা নিয়ে ধারাবাহিক একই শস‍্য বা ফসল না ফলিয়ে নিত‍্য নতুন ফসল চাষে বা রপ্তানিযোগ্য ফসল চাষে উদ‍্যোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়। এদিন প্রোজেক্টারের ধান রোয়া মেশিনের ব‍্যবহার দেখিয়ে চাষীদের উৎসাহিত করা হয়।

সর্বাধিক পাঠিত

অস্ট্রেলিয়ান ওপেন: সেমিফাইনালে উঠলেন সিন্ধু, কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচির কাছে হারলেন তানভি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারিতে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির চলছে কৃষি অধিকর্তাকরণ সভাকক্ষে

আপডেট : ৫ অক্টোবর ২০২০, সোমবার