সেখ সামসুদ্দিন : সাংসারিক অশান্তির কারণে শ্বশুরবাড়ির লোকেদের হাতে মার খেয়ে অপমানিত যুবক আত্মঘাতী হল। বিচার চেয়ে মৃত্যুর আগে মোবাইলে রেকর্ডিং করা ভিডিওতে তাঁর মৃত্যুর জন্য শ্বশুরবাড়ির লোক এবং তার স্ত্রীকেই দায়ী করে আত্মঘাতী হন। ঘটনাটি কালনার নাদনঘাট থানার অন্তর্গত ভাতশাল গ্রামে। পেশায় হোটেল কর্মী অর্জুন দেবনাথের সাথে বেশ কয়েক মাস ধরে স্ত্রীর সাথে মনোমালিন্যের জেরে স্ত্রী পাশের গ্রামে বাপের বাড়িতে থাকছিলেন। দিন কয়েক আগে ফের স্ত্রীর সাথে মনোমালিন্যের জেরে তাঁর শ্বশুরবাড়ির লোকজনেরা এসে অর্জুনকে তার নিজের বাড়িতে ঢুকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। মারধরের পর মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন অর্জুন। এই ঘটনার বিচার চেয়ে নিজের মোবাইলে মৃত্যুর কারণ উল্লেখ করে একটি ভিডিও বানানোর পরই গলায় গামছার ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। মৃতের পরিবারের লোকেদের দাবি শ্বশুরবাড়ির লোকজনদের মারধরের জেরেই অপমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। নাদনঘাট থানার পুলিশ দেহ উদ্ধার করে কালনা হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর ভাতশালায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















