সেখ সামসুদ্দিন : ২৮শে আগষ্ট,শুক্রবার,তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করেন ও কেক কাটেন ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য এবং সহযোগিতা করেন ব্লক ছাত্র সভাপতি রাহুল দেব ঘোষাল। উপস্থিত ছিলেন ব্লক সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, জেলা ছাত্র সহসভাপতি মুকেশ শর্মা, যুবনেতা সন্দীপ পরামানিক, বাগিলা অঞ্চল কার্যকরী সভাপতি অর্ক ব্যানার্জী, নিমো ২ অঞ্চল সভাপতি চিত্তরঞ্জন ব্যানার্জী, মেমারি কলেজ ছাত্র ইউনিট সভাপতি ইমতিয়াজ, সদস্য ছাত্রী শবনম সহ ছাত্রছাত্রী ও দলীয় নেতৃত্ববৃন্দ। এখান থেকে বামুনপাড়া মোড় পর্যন্ত পথচলতি সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে দেয়া হয়। কেন্দ্রীয় সরকারের কোভিড পরিস্থিতি উপেক্ষা করে নিট ও জয়েন্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বামুনপাড়ার মোড়ে রাস্তায় বসে প্রতিকী অবস্থান বিক্ষোভ করে ছাত্রছাত্রীরা।
১৫ মে ২০২৬, শুক্রবার, ৩১ বৈশাখ ১৪৩৩
BREAKING :
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মেমারি ১ ব্লক অফিসের সামনে পতাকা উত্তোলন করেন
-
নতুন গতি - আপডেট : ২৮ অগাস্ট ২০২০, শুক্রবার
- 1
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















