নিজস্ব প্রতিনিধি: ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ধনিয়াখালী ব্লক যাত্রা-লোকসংস্কৃতি ও বই মেলা উৎসব কমিটির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি নৌশাদ মল্লিক, তিনি ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন।এছাড়া বক্তব্য রাখেন উৎপল চট্টোপাধ্যায়, অমিয়া বন্দোপাধ্যায়, প্রশান্ত কুমার দে। সংগীত পরিবেশন করেন দিপালী দে , মেখলা সিংহ রায়, কৌশিক সিংহ রায়, শিঞ্জনী রায়, অমলেন্দু সরখেল, কাশিনাথ সামন্ত, সাগরিকা চ্যাটার্জী প্রমূখ। আবৃত্তি পরিবেশন করেন ভোলানাথ ব্যানার্জি, তনুশ্রী দাস, চঞ্চল মিত্র। অনুষ্ঠান থেকে মেলা কমিটির পাণিণী পত্রিকাও প্রকাশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেলা কমিটির সম্পাদক পার্থ দাস।
৩০ মে ২০২৬, শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
ধনিয়াখালিতে মেলা কমিটির উদ্যোগে ২১শে ফেব্রুয়ারী উদযাপন
-
নতুন গতি - আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার
- 35
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
























