২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

লকডাউনে ১০০ কুইন্টাল চাল বিলি পঞ্চায়েত প্রধানের

নতুনগতি প্রতিবেদক,চাঁচল: ০৫ এপ্রিল
লকডাউনে রবিবার ব‍্যক্তিগতভাবে দুস্থদের মাঝে খাদ‍্য সামগ্রী বিলি শুরু করল চাঁচল ১ নং ব্লকের ভগবানপুর জিপির প্রধান সাবিনা পারভিন।
উল্লেখ্য করোনা মহামারীকে প্রতিহত করতে ২১ দিনের জন‍্য লকডাউনের ঘোষনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তবে ঘোষনাতে দুস্থ পরিবার গুলির রুজিতে টান পড়েছে। খেঁটে খাওয়া পরিবার গুলির অনটন শুরু হয়েছে ক্রমশ।
উনুনে হাঁড়ি চড়ানোর মানসিকতা হারিয়ে ফেলেছেন গ্রাম‍্য পরিবারগুলি।
তাই পরিবারগুলির আহার জোটাতে এক অভিনব উদ‍্যোগ প্রধান সাবিনা পারভিন।

রবিবার তিনি ব‍্যক্তিগত ভাবে দুস্থ পরিবারগুলিকে চিহ্নিত করে পঞ্চায়েত এলাকার সমস্ত গ্রামের দুস্থদের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরণ করেন তিনি।  খাদ‍্য সামগ্রী বিতরন পর্বে সামিল হয়েছিলেন চাঁচল মহকুমা আদালতের অ‍্যাডভোকেট মোস্তফা কামাল।
এদিন দুস্থ নিরীহ পরিবারের জন‍্য ১০০ কুইন্টাল চাল, ৩০ কুইন্টাল আলু,১৪ কুইন্টাল ডাল ও ২০০০ জীবানুনাশক ডেটল সাবানের আয়োজন করা হয় প্রধানের তরফে বলে জানা গেছে। দুস্থদের এই দুর্ভোগ মেটানোর উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

লকডাউনে ১০০ কুইন্টাল চাল বিলি পঞ্চায়েত প্রধানের

আপডেট : ৫ এপ্রিল ২০২০, রবিবার