২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

ডোমকলের আকাশে “অন্যমুখ” সাহিত্য পত্রিকার প্রকাশ

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, ডোমকল :: গতকাল ডোমকল বাজার ব্যবসায়ী সমিতি হলে প্রকাশিত হয়ে গেল তানবির কাজি সম্পাদিত সাহিত্য পত্রিকা ” অন্যমুখ”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গল্পকার ও ঔপন্যাসিক সামশুল আলম। প্রধান অতিথি হিসাবে ছিলেন “আবার এসেছি ফিরে” সাহিত্য পত্রিকার সম্পাদক এবাদুল হক।
রীতম বিশ্বাসের কণ্ঠে গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পত্রিকা প্রকাশ হওয়ার পর সম্পাদক তানবির কাজি তার স্বাগত ভাষণে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন। অনুষ্ঠানে “অন্যমুখ সম্মান ২০২০” -এ গল্পকার এম নাজিম, “নূরুল ইসলাম দাদু স্মৃতি সম্মান” – এ ঔপন্যাসিক সিরাজুল ইসলাম, “অন্যমুখ নতুনের খোঁজে সম্মান ২০২০” – এ কবি ও গল্পকার অয়ন চৌধুরী, “অন্যমুখ বিশেষ সম্মান ২০২০” – এ ইন্ডিয়ান আইডল সিজন – ১১ ফাইনালিস্ট গায়ক অদ্রিজ ঘোষ সম্মানিত হন। এছাড়াও সভায় কবিতা পাঠ এবং পত্রিকা সম্পর্কে মূল্যবান আলোচনা করেন রেজাউল করিম, নূর জামান শাহ, তানবির কাজি, অভিজিৎ রায়, নিখিল কুমার সরকার, কালাম শেখ প্রমুখ। উপস্থিত ছিলেন ডোমকল পৌরসভার পৌরপিতা জাফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন এম এ ওহাব।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডোমকলের আকাশে “অন্যমুখ” সাহিত্য পত্রিকার প্রকাশ

আপডেট : ১৬ মার্চ ২০২০, সোমবার