উজির আলী, নতুন গতি, চাঁচল:সাড়ম্বরে অনুষ্ঠিত হল ১২ তম মালদা জেলা মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস মিট। সোমবার দিন চাঁচল কলেজ মাঠে এই ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ও পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চাঁচল মহকুমা শাসক সব্যসাচী রায়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল অতিরিক্ত জেলা সমাহর্তা অরুন কুমার রায়, চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নুরুল ইসলাম, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ, চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সচিদানন্দ চক্রবর্তী,জেলা পরিষদের কৃষি সেচ ও সমাবায়ের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন সহ চাঁচল মহকুমার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা।



এবিষয়ে মালদা জেলা মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির সহকারি সম্পাদক তারিক আনোয়ার জানান, ১২ তম মালদা জেলা মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস মিট অনুষ্ঠিত হলো আজ। এই প্রতিযোগিতায় জেলার ৪৬টি মাদ্রাসার ছাত্র ছাত্রীরা অংশ নেয়। তিনদিন দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ০৮ জানুয়ারী বন্ধের জন্য আমরা দুদিন এই প্রতিযোগিতা উদ্যোগ নিয়েছি।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
চাঁচলে অনুষ্ঠিত হল মালদা জেলা মাদ্রাসা গেমস এন্ড মিট,বন্ধের ডাকে অনুষ্ঠান ব্যাহত একদিন
-
নতুন গতি - আপডেট : ৬ জানুয়ারী ২০২০, সোমবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















