সেখ মহম্মদ ইমরান,নতুন গতি, কেশপুর : কেশপুর ব্লকের আমনপুর গ্রামে ‘দিদিকে বলো’ কর্মসূচি পালন করলেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা। তিনি এদিন আমনপুর বাজার ও পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের অভাব অভিযোগ শোনেন।

বিধবা ভাতা, বার্ধক্য ভাতা , রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদি সমস্যা এলাকার বাসিন্দারা বিধায়ক শিউলি সাহাকে কাছে পেয়ে তুলে ধরেন। তিনি এই সব সমস্যা সমাধান করার আশ্বাস দেন। তিনি গতকাল রাতে কর্মীদের সঙ্গে নৈশভোজ করেন ও এক কর্মীর বাড়িতে রাত্রিযাপন করেন। এলাকার মানুষজন বিধায়ককে কাছে পেয়ে আপ্লুত হয়ে যায়।এছাড়াও ওই এলাকার বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে এলাকার বিশেষ সমস্যা ও তার সমাধান কি এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। লোকসভা নির্বাচনের পর ওই এলাকা গেরুয়া শিবির দখল করে নিলেও তিনটি উপনির্বাচনের পর বিধায়ক শিউলী সাহার উদ্যোগে সবুজ শিবির এলাকা পুনরুদ্ধারে সক্ষম হয়।

বিধায়কের সঙ্গে ছিলেন কেশপুর ব্লক কার্যকরী সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী সহ অঞ্চল ও বুথ নেতৃত্ব প্রমুখ। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচি সমাপ্ত করেন।বিধায়কের এই কর্মসূচির জন্য এলাকার মানুষজন ভূয়সী প্রশংসা করেন।
১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩
BREAKING :
কেশপুরের আমনপুর গ্রামে দিদিকে বলো কর্মসূচি বিধায়ক শিউলী সাহার
-
নতুন গতি - আপডেট : ৫ জানুয়ারী ২০২০, রবিবার
- 84
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























