উজির আলী,নতুন গতি,চাঁচল: সারা রাজ্যের সাথে মালতিপুর বিধানসভাতেও পালিত হয়েছে তৃণমূলের ২৩ তম প্রতিষ্ঠা দিবস।
চাঁচল ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে দলীয় কার্য্যালয়ে বুধবার প্রতিষ্ঠার পতাকা উত্তোলিত হয়। পাশাপাশি এদিন প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে, মালতিপুর স্বাস্থ্য কেন্দ্রে শয্যাসায়ী রোগীদের মাঝে ফল বিতরণ ও ইংরেজী শুভ নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূল নেতৃত্ব।
ফল বিতরণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা।

উপস্থিত ছিলেন, জেলা কৃষি সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন, চাঁচল ২ নং ব্লক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ আব্দুল হাই, প্রাক্তন জেলা পরিষদ সদস্য রাহেনা পারভিন, কার্যকরী সভাপতি ইমদাদুল হক সহ ব্লক কমিটির তৃণমূল সমর্থক বৃন্দ।
২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩
BREAKING :
দলের প্রতিষ্ঠা দিবসে রোগীদের ফল বিতরণ মালতিপুরে
-
নতুন গতি - আপডেট : ১ জানুয়ারী ২০২০, বুধবার
- 11
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















