২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩
২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩

আগামী ৮ জানুয়ারী সাধারণ ধর্মঘটের সমর্থনে খড়্গপুরে সভা

 সেখ ইমরান ,নতুন গতি,খড়্গপুর:-
আগামী ৮ জানুয়ারী,২০২০ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে খড়্গপুর বাসস্ট্যান্ডে শুক্রবার প্রচার কর্মসূচী অনুষ্ঠিত হয়।বাম গনসংগঠন, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা কৃষক ও শ্রমজীবি মানুষের দাবীগুলি পূরণের জন্য ধর্মঘট সর্বাত্মক করার আহ্বান জানান।

ব্যাংক, রেল, বি এস এন এল, প্রতিরক্ষা শিল্পের শ্রমিক সংগঠকরা ছাড়াও ১২ই জুলাই কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের জনবিরোধীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।বিশ্বনাথ দাস, বিজয় পাল, বিপ্লব ভট্ট , সবুজ ঘোড়াই প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও খড়্গপুর পৌরসভার কাউন্সিলর-আই এন টি ইউ সি নেতা মধু কামি বক্তব্য রাখেন।সভায় সভাপতিত্ব করেন এস এন মহাপাত্র।সভার শুরুতে রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েসনের সদস্যরা গণসংগীত পরিবেশন করেন। এরই পাশাপাশি এদিনের সভায় এনআরসি,এনপিআর,সিএএ র বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

হলান্ডের জোড়া গোলে নরওয়ে হারাল ইরাককে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আগামী ৮ জানুয়ারী সাধারণ ধর্মঘটের সমর্থনে খড়্গপুরে সভা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, সোমবার