উজির আলী, নতুন গতি, চাঁচোল:পিতার প্রথম মৃত্যু বার্ষিকীতে নরনারায়ন সেবা ও দুস্থদের শীতবস্ত্র বিতরণ করলেন তাঁর পরিবার। শুক্রবার মালদহের চাঁচোল পুষ্প সিনেমা হল সংলগ্নে প্রয়াত সমাজসেবক প্রঁদীপ পান্ডে মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি নরনারায়ন সেবা ও দুস্থদের হাতে শীতবস্ত্র প্রদান করল তার পুত্ররা। এই দিন প্রায় ৪০০ জন মানুষকে বসিয়ে পেট পুরে ভোজন করানো হয়। পাশাপাশি প্রায় ২০০ জন দুস্থ ও গরিবদের কম্বল তুলে দেন পরিবার। এবিষয়ে পুত্র অমিতেশ পান্ডে জানান, আজ আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী। তাই তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি নরনারায়ন সেবা ও গরিবদের হাতে শীতবস্ত্র তুলে দিলাম।
২২ জুন ২০২৬, সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩
BREAKING :
চাঁচলে পিতার প্রথম মৃত্যু বার্ষিকীতে নরনারায়ন সেবা ও দুস্থদের শীতবস্ত্র বিতরণ পুত্রদের
-
নতুন গতি - আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, শুক্রবার
- 6
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














