উজির আলী,নতুন গতি, চাঁচল: ট্রাক্টরের ধাক্কায় মৃত হল এক বেসরকারি মাদ্রাসা পড়ুয়ার । গুরতর জখম হয়েছে তার বন্ধুও। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া রহমতপুরে ৮১নং জাতীয় সড়কের উপরে সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর। পুলিশ জানায়, মৃত ছাত্রটির নাম রয়েল আলি(১১ )। তার বন্ধু দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে বলে খবর। তাকে চাঁচলের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে । দুজনেই কনুয়া বেসরকারি মাদ্রাসার ছাত্র । প্রতক্ষ্যদর্শীরা জানান, মাদ্রাসা থেকে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর তাদেরকে ধাক্কা মারে। দু’জনকেই চাঁচলের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মৃত্যু হয় রয়েলের। আর তার বন্ধু চিকিৎসাধীন রয়েছে। নিহত রয়েলের বাড়ি চাঁচল ২ ব্লকের শাহুরগাছি গ্রামে। রয়েল আলীর বাবা মুক্তার আলী পেশায় দিনমজুর। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘাতক ট্রাক্টর ও চালক পলাতক। পুলিশ জানায় তাদের তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




















