উজির আলী, নতুন গতি, চাঁচল: ২৯ নভেম্বর বিধানসভা উপনির্বাচনে কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর এই তিনটি বিধানসভা কেন্দ্র দখল করেছে শাসক দল। জয়ের উল্লাসে রাজ্য জুড়ে মেতেছে উঠেছে তৃণমূল কর্মী ও সমর্থকরা। তাই জয় উপলক্ষে একটি বিজয় মিছিল বের করল চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটি। শুক্রবার বিকেলে মহা ধুমধাম সহকারে ব্যান্ডপার্টি বাজিয়ে একটি মিছিল বের করা হয়। যা গোটা চাঁচল শহর পরিক্রমা করে। ব্লক তৃণমূল কার্যালয়ে এসে শেষ হয় বলে দলীয় সূত্রের খবর। এছাড়াও সবুজ আবির নিয়ে উল্লাসে মেতে উঠেন তৃণমূল কর্মী ও সমর্থকরা। এই দিনের এই বিজয় মিছিলে সামিল হয়েছিলেন, চাঁচোল ১ নং ব্লকে তৃনমুল কংগ্রেস কমিটির সভাপতি সচিনানন্দ চক্রবর্তী, কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল খাঁন সহ পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকবৃন্দ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার কালিয়াগঞ্জ,করিমপুর খড়গপুর এই তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল ঘোষনা হয় এবং এই তিনটি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। তাই এই ঐতিহাসিক জয় উপলক্ষে চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন বিজয় মিছিল বের হয়।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
তিনে তিন জয়ের আনন্দে চাঁচলে বিজয় মিছিল শাসক দলের
-
নতুন গতি - আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, শুক্রবার
- 9
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























