নিজস্ব সংবাদদাতা- বাংলার আকাশে সাম্প্রদায়িক শক্তিকে হারিয়ে ৩ এ ৩ উপ-নির্বাচনে জয় পেল তৃণমূল কংগ্রেস। সম্প্রীতি ও মেলবন্ধনের কাছে হার হল সাম্প্রদায়িকতার। কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়্গপুরে ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথায় এই বাংলা সম্প্রীতির বাংলা, এখানে মানুষ হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে জানে, পক্ষপাতিত্বের এনআরসির বিরুদ্ধে এই জয় ।
সারা রাজ্য জুড়ে চলছে তৃণমূল কংগ্রেস কর্মীদের জয়ের উচ্ছ্বাস। বাদ গেলোনা শহর রামপুরহাটও সবুজ আবির খেলায়। রামপুরহাট শহরে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের উচ্ছ্বাস দেখে মনে হল যেন এক নব দিগন্তের সূচনা হলো। উপনির্বাচনের জয় কে সামনে রেখে একটি বিজয় মিছিলের আয়োজন করা হয় রামপুরহাট শহরে। উপস্থিত ছিলেন সৈয়দ সিরাজ জিমি, অশ্বিনী তেওয়ারি, সুকান্ত মন্ডল, আব্দুর রাকিব ছাড়াও প্রমুখ ব্যক্তিত্ব।
২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩
BREAKING :
উপনির্বাচনের ফলে,সবুজ আবির খেলায় মাতলো শহর রামপুরহাট
-
নতুন গতি - আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার
- 11
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















