২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

বাংলা বঙ্গাব্দ অনুযায়ী আজ বিদ্যাসাগরের ২০০তম জন্ম জয়ন্তী উদযাপন বীরভূমের দুবরাজপুরে

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: আজ ৩০ শে সেপ্টেম্বর বীরভূম জেলার দুবরাজপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয় পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুই শত তম জন্মজয়ন্তী উদযাপন।দুবরাজপুর ও দুবরাজপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয়ের পরিচালনায় এবং দুবরাজপুর পঞ্চায়েত সমিতি ও পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার শুভ সূচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন দুবরাজপুর ব্লক আই,সি,ডি,এসের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিত্র। এদিনের মহতি সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক সমরেন্দ্র নাথ সাঁতরা,দুবরাজপুর ব্লক অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি ডঃ প্রলয় নায়েক ,প্রাপ্তন পৌর প্রধান পীযূষ পান্ডে, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক বিজন বিহারী দে, বিদ্যাসাগর বিষয়ক গবেষক ডঃ রবীন ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইংরেজি ১৮২০ সালের ২৬ শে সেপ্টেম্বর এবং বাংলা ১২২৭বঙ্গাব্দের ১২ ই আশ্বিন তথা বাংলার ক্যালেন্ডার অনুযায়ী আজকের দিনে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে অত্যন্ত গরীব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মাতৃভক্তি, বিধবা বিবাহ প্রচলন, বর্ণপরিচয়ের শ্রষ্টা ইত্যাদি বিষয়ে বক্তাগন সুনিপুণ ভাবে বক্তব্য রাখেন এবং আজকের দিনে সমাজ ও বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা সকলকে মনোগ্রাহী করে তোলে। বিদ্যাসাগর মহাশয়ের জীবনী নিয়ে সরকারি স্কুল কলেজের পাশাপাশি বেসরকারি স্কুল কলেজের পক্ষ থেকে ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য যাহা পশ্চিম বঙ্গের মধ্যে দৃষ্টান্ত বলে উদ্যোক্তারা দাবি করেন যে একমাত্র দুবরাজপুর ব্লকেই সরকারি বেসরকারি স্কুল সহ সমস্ত স্তরের প্রতিনিধিদের নিয়ে ব্লকজুড়ে একত্রে এমন একটি অনুষ্ঠানের আয়োজন। বিদ্যাসাগর বিষয়ক আবৃত্তি, চিত্রপ্রদর্শনী, ক্যুইজ, আলোচনা সভা এবং সর্বশেষে বিদ্যাসাগরের জীবন দর্শনের উপর বাপী কুন্ডু নিবেদিত “হে মহান”নাটক পরিবেশিত হয়।এদিন আবৃত্তি সহ বিভিন্ন বিভিন্ন বিভাগে অংশ গ্রহণ কারি কচিকাঁচাদের পুরস্কৃত করা হয়। একান্ত সাক্ষাৎকারে কথা গুলো জানান দুবরাজপুর অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ।

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর সংবর্ধনা সভা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাংলা বঙ্গাব্দ অনুযায়ী আজ বিদ্যাসাগরের ২০০তম জন্ম জয়ন্তী উদযাপন বীরভূমের দুবরাজপুরে

আপডেট : ১ অক্টোবর ২০১৯, মঙ্গলবার