নবাব মল্লিক, রায়দিঘী: রাজ্য জুড়ে ক্রমবর্ধমান হিংসা বৃদ্ধি ও বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে রায়দিঘীতে রায়দিঘী থানা ঘেরাও করে ডেপুটেশনে প্রদান করল স্থানীয় বেজিপি নেতৃত্ব। এই কর্মসূচিতে প্রায় পাচ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। বিকাল ৫.০০ নাগাদ এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়, কিছুক্ষণের জন্য তারা রায়দিঘী থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন বিশ্বনাথ সরকার, সুকমার হালদার প্রমূখ ব্যক্তিগণ। শেষে পুলিশের হস্তক্ষেপে ৫.৩০ নাগাদ অবরোধ উঠে যায়।
২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 













