১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩

শ্রী সত্যসাঁই সেবা সংস্থার রক্তদান শিবির বীরভূমে

খান আরশাদ, বীরভূম: রাজ্যের হাসপাতালগুলোতে রক্তের সংকট মেটাতে উদ্যোগী হয়ে শ্রী সত্যসাঁই সেবা সংস্থা রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করলো। ররক্তদান মহৎদান এই উদ্দ্যেশেই ব্রতী হয়ে শ্রী সত্যসাই সেবা সংস্থার সদস্য সহ স্থানীয়রা এদিন রক্তদান করেন। রাজ্যের ২১টি জায়গায় প্রায় ৫০টি জায়গায় এই রক্তদান শিবির আয়োজিত হল। এদিন বীরভূমের রাজনগর ও রামপুরহাটে ২টি রক্তদান শিবির হয়। রাজনগরের শম্ভুবংশী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে, প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদানের লক্ষমাত্রা স্থির করেছেন বলে জানান আহ্বায়ক বিমল গঁরাই। উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে সবুজ বিশ্বাস, সমাজসেবী প্রানতোষ ওঝা, সজল গঁরাই, প্রদীপ দে সহ অন্যান্যরা। সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ দীনবন্ধু বিশ্বাসের তত্বাবধানে এই শিবিরে রক্তগ্রহণ করা হয়।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শ্রী সত্যসাঁই সেবা সংস্থার রক্তদান শিবির বীরভূমে

আপডেট : ১০ জুন ২০১৯, সোমবার